1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাটে গভীর রাতে ঘরে ঢুকে দুর্বৃত্তদের হামলা: ফুফু নিহত, ভাতিজি হাসপাতালে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
“জয়পুরহাটের চিরলা গ্রামে দুর্বৃত্তের হামলার ঘটনায় নিহত নারীর মরদেহ ও পুলিশি তদন্তের দৃশ্য”
জয়পুরহাটের চিরলা গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত নুর নাহারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত এবং তাঁর ভাতিজি গুরুতর আহত হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে সোমবার (২ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত নুর নাহার (৪৫) ওই গ্রামের আব্দুল গফুর সরদারের ডিভোর্সী মেয়ে। আহত খাদিজা (১৫) মতিন সরদারের মেয়ে এবং স্কুলছাত্রী। তারা সম্পর্কে ফুফু ও ভাতিজি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে একই কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে তাঁদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই ফুফু নুর নাহারের মৃত্যু হয়। ভাতিজি খাদিজা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও এর প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি নিহতের পরিবার বা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট