1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

জয়পুরহাটে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার মহিলা ইউপি সদস্যের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
“জয়পুরহাট আদালতে সাংবাদিক হামলা মামলায় গ্রেফতার ইউপি সদস্য নুরবানুকে হাজির করা হচ্ছে।”
সাংবাদিক হামলার মামলায় গ্রেফতার ইউপি সদস্য নুরবানুর জামিন নামঞ্জুর—আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এনটিভি অনলাইনের পাঁচবিবি ও জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর পরিকল্পিত হামলার ঘটনায় গ্রেফতার হওয়া মহিলা ইউপি সদস্য নুরবানুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তাকে পাঁচবিবি থানা পুলিশ আদালতে হাজির করলে চীফ জুডিশিয়াল আমলী আদালত–২ এর বিচারক ক্যাথরিন গমেজ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক।

এর আগে বুধবার রাত ১২টা ২০ মিনিটে আয়মারসুলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ। মামলার অপর আসামি আনোয়ার মেম্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি তার পথ আটকে রাগান্বিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা গালিগালাজ করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালান, এতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।

হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন,
“সংবাদ প্রকাশ করায় আমাকে ভয়ভীতি প্রদর্শন করে হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি এই ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার চাই।”

ঘটনার সূত্রে জানা যায়, ৩০ মে ২০২৫ এনটিভি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে মহিলা মেম্বার নুরবানু ও পুরুষ মেম্বার আনোয়ারের ‘পরকীয়া সম্পর্ক’-বিষয়ক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জেরে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সাংবাদিক মনোয়ারের ওপর পরিকল্পিত হামলা চালান।

জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম বলেন,
“একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।”

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন,
“অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট