1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

“রাণীনগরে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে
"রাণীনগরে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত"

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাষ্ট্র সংস্কার ও ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশকে সমৃদ্ধ ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। দেশ গড়ার এই লড়াইয়ে তরুণ সমাজ ও যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হেসেন, সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. এমরান হোসেন এবং রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস-এর সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—রাণীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজে আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল এবং সদস্য সচিব নওশাদুজ্জামানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনাগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট