1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

বিদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই দিনমজুর কালামের বসতবাড়ি — রাণীনগরে নিঃস্ব এক পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দিনমজুর আবুল কালামের একমাত্র বসতবাড়ি। গত বুধবার সকালে নাগরনদীর বাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ওই গ্রামের মৃত তায়েছ মন্ডলের ছেলে আবুল কালাম জানান, ঘটনার দিন সকালে তিনি পরিবারের সবাইকে নিয়ে মাঠে কাজে যান। পরে স্থানীয়রা তার বাড়িতে আগুন দেখতে পেয়ে খবর দেয়। কিন্তু ততক্ষণে আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় তার মাথা গোঁজার একমাত্র আশ্রয়স্থল। আগুনে ঘরের সকল আসবাবপত্রসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বর্তমানে তিনি পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

আবুল কালাম আরও জানান, তিনি সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন, তবে বসতবাড়ি পুনর্নির্মাণে আরও সাহায্যের প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “ঘটনাটি আমি জেনেছি এবং ইতিমধ্যে একটি আবেদন পেয়েছি। সরকারের পক্ষ থেকে আবুল কালামকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট