1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে ৫০০ পিস ইয়াবাসহ সুপারভাইজার গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে বাঁধন পরিবহনের সুপারভাইজার ইয়াবাসহ গ্রেপ্তার।
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে বাঁধন পরিবহনের সুপারভাইজার ইয়াবাসহ গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার: মো. বেল্লাল হোসাইন নাঈম

চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাবের যৌথ টিম।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে অভিযান চালানো হয়।
চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী ‘বাঁধন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে সুপারভাইজার মো. সাহাব উল্লাহ (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাহাব উল্লাহ বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাঁধন বাসের সুপারভাইজার।

তদন্তে জানা গেছে, সাহাব উল্লাহ দীর্ঘদিন ধরে বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
এই পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেন।

তার সঙ্গে একটি সক্রিয় মাদক পাচার চক্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন,

“গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইয়াবা পাচারে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।”

তিনি আরও জানান,

“যাত্রীবাহী বাসের আড়ালে ইয়াবা পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের বাসে মাদক পরিবহনের সময় ৫০০ পিস ইয়াবাসহ সুপারভাইজার গ্রেপ্তার।
ডিএনসি ও র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট