1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

পাঁচবিবি উপজেলা নবাগত নির্বাহী অফিসারের সঙ্গে বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহ্মেদের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ, জয়পুরহাট
পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহ্মেদের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহ্মেদের সঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ঃ৩০টায় সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা জাতীয়তাবাদী কলেজ শাখার সভাপতি আওরঙ্গজেব সহকারী অধ্যাপক, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, সাবেক ছাত্রনেতা জনাবুর রহমান জনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি এস,এম আবু তাহের, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু মাস্টার এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহ্মেদ বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন। যতটা সম্ভব ন্যায় সঙ্গতভাবে আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করবো। সাংবাদিকদেরও অনুরোধ জানাই, কোন কাজের অসঙ্গতি দেখলে আমাকে জানান, আমি সমাধান করার চেষ্টা করব।”

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং সকলের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার জন্য আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট