1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

রংপুরে সাংবাদিকদের সঙ্গে নব্য জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নব্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের মতবিনিময় সভার দৃশ্য।
রংপুরে নব্য জেলা প্রশাসক এনামুল আহসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

রংপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নব্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত দায়িত্বে স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুরের সভাপতি এনামুল হক স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান কিরণ, সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, যুগ্ম সাধারণ সম্পাদক জেনিফা ইয়ামিম লিনা, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, দপ্তর সম্পাদক জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল মাবুদ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সালেকুজ্জামান সালেক, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জীবন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আতিকুল ইসলাম, ফেরদৌস জয়, দৈনিক বাড়ানোর বার্তা সম্পাদক এম এ আপন, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, দৈনিক করতোয়া পত্রিকার মহানগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, শীর্ষ নিউজ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, জেলা প্রশাসক হিসেবে আপনার ভূমিকা হবে রংপুরবাসীর সেবক হিসেবে কাজ করা, শাসক হিসেবে নয়। সংবাদ পরিবেশনের স্বার্থে প্রয়োজনীয় তথ্যের জন্য সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসন ও এর আওতাধীন অফিসগুলো যেন সবসময় যোগাযোগে থাকে—এ বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ জানান তারা।

সাংবাদিকরা আরও বলেন, উত্তরাঞ্চল কৃষিনির্ভর হলেও শিল্পায়নের দিক থেকে এখনও পিছিয়ে আছে। রংপুরের শ্যামপুর সুগার মিল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে—এটি পুনরায় চালু করার জোর দাবি সভায় তুলে ধরেন উপস্থিত প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট