1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট–২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে তৃণমূলের টায়ার জ্বালিয়ে সড়ক বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
জয়পুরহাট–২ তৃণমূল নেতাকর্মীরা বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।
বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাদের ক্ষোভ: জয়পুরহাট–২ তে টায়ার জ্বালিয়ে সড়ক বিক্ষোভ।

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার :

 জয়পুরহাট–২ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা রবিবার বিকেলে সড়কে বিক্ষোভ করেছেন। ২৩ নভেম্বর বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে ও রাস্তায় শুয়ে পড়ে প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালন করেন। পরে কালাই বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে আরও এক দফা বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার অনুসারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে-ঘাটে সংগ্রাম করা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়নি। তারা দাবি করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে ‘অতিথি পাখি’ ও অরাজনৈতিক ব্যক্তি সাবেক ডিসি আব্দুল বারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, ঘোষিত প্রার্থী আব্দুল বারীকে এলাকার সাধারণ মানুষ চেনে না। তিনি মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা নেই। তাই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

তৃণমূলের মতে, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ছাড়া আরও কয়েকজন সক্রিয় নেতা—আব্বাস আলী, ওবায়দুর রহমান চন্দন ও লায়ন সিরাজুল ইসলাম আছেন, যাদের মধ্যে যেকোনো একজনকে প্রার্থী করা যেতে পারে।

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল বলেন, “আমরা ১৭ বছর ধরে আন্দোলন করেছি, জেল ও মামলা মাথায় নিয়েছি। কিন্তু যিনি দলের কেউ নন, তাকে মনোনয়ন দেওয়া হলো কেন? তার সমাবেশে ৫০–৬০ জনের বেশি মানুষ থাকে না। স্থানীয় মানুষও তাকে চেনে না।”

তৃণমূল কর্মী রফিকুল ইসলাম বলেন, “ত্যাগী নেতাদের বাদ দিয়ে একজন আমলাকে কেন প্রার্থী করা হলো? এই সিদ্ধান্ত এলাকায় হতাশা সৃষ্টি করেছে।”

এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট