1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে
রাণীনগরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ উদ্বোধন করছেন ইউএনও মো. রাকিবুল হাসান
রাণীনগরে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সরকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রণোদনার আওতায়—

  • ৫০০ জন কৃষক পাবেন গমের বীজ ও সার,

  • ৪,২০০ জন কৃষক সরিষার বীজ ও সার,

  • ২০ জন কৃষক সূর্যমুখীর বীজ ও সার,

  • ১০ জন কৃষক চিনাবাদামের বীজ ও সার,

  • ৩০ জন কৃষক পেঁয়াজের বীজ ও সার,

  • ৩০ জন কৃষক মুগ ডালের বীজ ও সার,

  • এবং ২০ জন কৃষক মসুর ডালের বীজ ও সার।

উদ্বোধনের প্রথম দিনেই ১০০ জন কৃষককে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই বাকি বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন—

“সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা উৎসাহিত হবে এবং স্থানীয় কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট