1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে মরণফাঁদ শতবর্ষী সেতু: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে ওয়াশিংটন; ইসলামাবাদ সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডিমলায় পিপিইপিপি–ইইউ প্রকল্পের আওতায় অপুষ্ট ৩২ শিশুকে উচ্চ ক্যালরি পুষ্টিকর উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
ডিমলায় পিপিইপিপি–ইইউ প্রকল্পের আওতায় অপুষ্ট ৩২ শিশুকে উচ্চ ক্যালরি পুষ্টিকর উপকরণ বিতরণ

মোঃ মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে পিপিইপিপি–ইইউ প্রকল্পের আওতায় অপুষ্ট শিশুদের মাঝে উচ্চ ক্যালরি সম্পন্ন পুষ্টিকর খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে ঝুনাগাছচাপানী ১/২ শাখার মোট ৩২ জন অপুষ্ট শিশু এ উপকরণ পায়।

অনুষ্ঠানে শিশুদের সঠিক পুষ্টি গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি অপুষ্ট ম্যাম/স্যাম শিশুর জন্য উচ্চমানের ক্যালরি সমৃদ্ধ পুষ্টিকর খাবারের অনুদান, পুষ্টি খিচুড়ি ও পুষ্টিকর হালুয়ার রেসিপি প্রদান করা হয়, যাতে শিশুরা উন্নত পুষ্টি লাভ করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান রাশেদ। উপস্থিত ছিলেন উপজেলা হেলথ ইন্সপেক্টর হায়দার আলী, ইএসডিও পিপিইপিপি–ইইউ প্রকল্পের উত্তর-পশ্চিমাঞ্চলের টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মাহবুবুর রহমান, শাখা ব্যবস্থাপক জাফর ইকবাল এবং দিজেন পাল

এছাড়াও উপস্থিত ছিলেন পিপিইপিপি–ইইউ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী নারী সদস্যরা।

উদ্যোগটির অর্থায়ন ও কারিগরি সহযোগিতা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং পিকে এসএফ (PKSF)

এই উদ্যোগকে শিশুদের অপুষ্টি দূরীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে তাদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করার লক্ষ্য স্থির করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট