1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা—সভায় কর্মকর্তাদের উপস্থিতি
জয়পুরহাটে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মিনা মাহমুদা।

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা। যোগদানের পর সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকতার স্বাধীনতা ও সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়।

এর আগে মিনা মাহমুদা মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট