1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মোহনপুরে ধুরইল ইসলামিয়া বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সম্পন্ন বাঘা থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি শামীম হোসেন

শেরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রেসক্লাবের একাংশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে
শেরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রেসক্লাবের একাংশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হকের সঙ্গে শেরপুর প্রেসক্লাবের একাংশের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি ও শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসিম, সহ-সভাপতি সাংবাদিক আছাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক জি. এইচ. হান্নান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচার পত্রিকার শেরপুর প্রতিনিধি আরিফ খান হারুনুর এবং বিশ্ব বাংলা ২৪-এর শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন।

মতবিনিময়কালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা আরও গতিশীল করা সম্ভব।

উল্লেখ্য, ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মিজ্ মাহবুবা হক এর আগে পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনসহ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট