1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক! লালপুরে পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার সাফল্যের অনন্য রেকর্ড: ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা পঞ্চগড় সদর! বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত: তামাকের আসক্তি প্রতিরোধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান দেওয়ানগঞ্জ সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, এলাকাবাসীর রাতভর পাহারা উত্তরায় ‘স্কাই লাইন ফার্মা’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ বিসিডিএস উত্তরা উপ-শাখার উত্তরায় ‘স্কাই লাইন ফার্মা’র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কালের কণ্ঠের প্রতিবেদনের তীব্র প্রতিবাদ রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন

কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকা প্রতিনিধি:

দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উত্তরা জসীমউদ্দিন রোডের স্কাই লাইন ফার্মার মালিক মো. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ২০ মে প্রকাশিত প্রতিবেদনে তার প্রতিষ্ঠান সম্পর্কে ভুল, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে স্কাই লাইন ফার্মা থেকে নকল ওষুধ বিক্রির বিষয়টি তুলে ধরা হলেও এ অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে তিনি দাবি করেন।

নজরুল ইসলাম বলেন, প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া গ্রাহক বারবার নকল ওষুধের অভিযোগ করলেও তিনি তার দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি। একইভাবে প্রতিবেদনে উপস্থিত একটি ওষুধ কোম্পানির প্রতিনিধিও ওষুধটিকে নকল বলে উল্লেখ করলেও এ বিষয়ে কোনো প্রামাণ্য নথি বা ডকুমেন্ট দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, প্রায় ২০ বছর ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। একটি স্বার্থান্বেষী মহল তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগকারী গ্রাহক থানায় অভিযোগ করার পর তিনি সংশ্লিষ্ট ওষুধের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করেন এবং ওষুধটি নকল নয় বলে প্রমাণ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে অভিযোগকারী গ্রাহকের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক পূর্ব ঘোষণা ছাড়াই তার প্রতিষ্ঠানে এসে লাইভ সম্প্রচার শুরু করেন, যার ফলে তিনি বিব্রত ও বিভ্রান্ত পরিস্থিতির মধ্যে পড়েন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে সঠিক তদন্ত ও তথ্য-প্রমাণ যাচাই করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উত্তরা এলাকার বিভিন্ন ফার্মেসির মালিক, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. নজরুল ইসলাম। তিনি তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শেষে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে প্রকাশিত প্রতিবেদনের তথ্য পুনর্বিবেচনার দাবি জানান এবং তার প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট