1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে ওয়াশিংটন; ইসলামাবাদ সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মোহনপুরে ধুরইল ইসলামিয়া বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সম্পন্ন

ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা
ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি:

“জাগো বাহে, তিস্তা বাঁচাই”— এ স্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডিমলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝুনাগাছচাপানী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সোনাখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং সাবেক ইউপি সদস্য নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, চাপানী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান সালেহী, ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শিক্ষক বাবু বনমালী রায়, সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান, সমাজসেবক ডাঃ আব্দুল মাতিন, সাবেক শিক্ষক মামুনুর রশীদ ও সমাজসেবক বাবলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা তিস্তা নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি থেকে শুরু করে জীবিকার প্রতিটি ক্ষেত্রে এ নদীর ওপর নির্ভরশীল মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে নদী ভাঙনে হাজারো পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।

তারা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ দূর হবে এবং নতুন আশার আলো দেখা দেবে। বর্তমান অন্তবর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, তা দ্রুত কার্যকর হলে তিস্তা পাড়ের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং নদী ভাঙন কবলিত এলাকার ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট