1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

সানন্দবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
সানন্দবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া
সানন্দবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, নির্বাচনের পর থেকে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, “একটি মুহূর্তও নষ্ট করতে চাই না। সবার সহযোগিতা নিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চাই।”

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার চেষ্টা করছেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ প্রতিনিধি হারুন অর রশীদ, অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোস্তাইন বিল্লাহসহ অনেকে।

এসময় সাংবাদিকরা প্রেসক্লাবের অবকাঠামোসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। তারা চরআমখাওয়া ইউনিয়নের ঐতিহ্য ও সমস্যা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট