1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

ডিমলার বালাপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল ও ৭৯২ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
ডিমলার বালাপাড়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে।
ডিমলার বালাপাড়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে।

নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ বালাপাড়া বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের ফলস্বরূপ ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপি টহল দল সীমান্ত পিলার ৭৮০/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাণিনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভারতের অভ্যন্তর থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে মাথায় একটি বস্তা নিয়ে টহল দলের নিকটবর্তী স্থানে আসতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ফলে মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে বস্তাটি খুলে তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২,৬৭,৬০০ টাকা।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল-দীন, পিএসসি বলেন,

“সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আমরা সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবসময় প্রস্তুত।”

বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বিশেষ করে ডিমলার বালাপাড়া সীমান্তে মাদক পাচার ও অবৈধ পণ্যের প্রবেশ রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট