1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে মাদক কারবারি গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে মাদক কারবারি জাহেদুল ইসলাম সরোয়ারকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম মো. জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে বড় রাজাপুর এলাকায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করেন।

এ বিষয়ে পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একই আইনে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট