1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে টঙ্গীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
টঙ্গীতে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, বক্তারা স্মৃতিচারণ করছেন
সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন।

আশিকুর রহমান, গাজীপুর:

দৈনিক জনকণ্ঠ’র সাব-এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী’র প্রধান সম্পাদক এবং টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, বলিষ্ঠ কলমযোদ্ধা সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদ মাগরিব, টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগার মিলনায়তনে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন —

  • টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম নূরুল ইসলাম ও সৈয়দ আতিক,

  • সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ,

  • দৈনিক নওরোজের মফস্বল সম্পাদক মনসুর আহমেদ,

  • সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী,

  • টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী,

  • টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা,

  • সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান,

  • কাদেরিয়া টেক্সটাইলস মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক,

  • নাট্য পরিচালক আজিজ টিপু,

  • সুজন গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব,

  • কবি শাহীন কাওসার, আতিক শাহরিয়ার, ফুয়াদ সরকার,

  • অভিনেতা রাফিজুল ইসলাম, সহ অন্যান্য অতিথি।

বক্তারা উল্লেখ করেন,

“সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু ৮০ ও ৯০ দশকের টঙ্গীর গণমাধ্যম অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন সৎ, নীতিবান, নির্ভীক এবং তরুণ সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু। তাঁর মৃত্যুতে টঙ্গীর সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে।”

অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি টঙ্গীর সিনিয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন এবং মাহবুব তরফদারের রোগমুক্তি কামনাও করা হয়।

মরহুমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন তাঁর ভাই হাসান আল মামুনুর রশিদ এবং ছেলে সোহান, যারা বক্তাদের সঙ্গে মিলিত হয়ে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট