1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে ওয়াশিংটন; ইসলামাবাদ সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মোহনপুরে ধুরইল ইসলামিয়া বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সম্পন্ন

ডিমলায় অবৈধ জমি জবরদখলের ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা থানার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছচাপানী (কলেজ পাড়া) গ্রামে অবৈধভাবে জমি জবর দখলের ঘটনায় ডিমলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ইংরেজি ৪/০৮/২০২৫ তারিখে মোঃ ছাইদুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর-২২১/২০২৫। আসামীরা হলেন— দিলীপ কুমার রায় (ওরফে রসনাথ রায়), অমূল্য রতন রায়, দীপক চন্দ্র রায়, নেতমা রানী রায় এবং লতা রানী রায়।

বাদী সূত্রে জানা যায়, জমির প্রকৃত মালিক ছিলেন জনৈক ভোগানাদু বর্মন। তিনি মারা গেলে উত্তরাধিকারী হিসেবে তার পুত্র ও কন্যারা জমি ভোগ দখল করতেন। পরে বাদী ছাইদুল ইসলাম ১৮ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছিলেন।

তবে অভিযোগ, ১ নম্বর আসামীর হুকুমে ও ৩ নম্বর আসামীর প্ররোচনায় অন্যান্য আসামীরা গত ৩০/০৭/২৫ তারিখে অস্ত্র সজ্জিত হয়ে জবরদখলের চেষ্টা করেন। বাদী বাধা দিলে তার স্ত্রী শ্লীলতাহানির শিকার হন। স্থানীয়রা তাদের সহায়তা করলে মামলা দায়ের করা হয়।

স্থানীয়রা চেষ্টা করলেও, আসামীরা জমি ফেরত না দিয়ে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন এবং হুমকি দিয়ে আসছেন। ডিমলা থানার সাব-ইনস্পেক্টর পরিতোষ চন্দ্র বর্মন মামলার তদন্তের দায়িত্বে আছেন এবং সঠিকভাবে প্রতিবেদন বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানিয়েছেন।

বাদী ছাইদুল ইসলাম বলেন, “আমি ওয়ারিশের কাছ থেকে জমি ক্রয় করে ভোগ দখল করেছি। তাদের কোনো কাগজপত্র নেই। ভুয়া কাগজপত্র দিয়ে গায়ের জোরে জমি দখল করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং সঠিক বিচার চাই।”

অপরদিকে, আসামী অমূল্য রতন রায় দাবি করেন, “আমি ওয়ারিশ সূত্রে ৩৫ বছর ধরে জমি ভোগদখল করছি। বাদী যে জমি ক্রয় করেছে, তা আমার জানা নেই। আমি সেখানে চাষাবাদ চালাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট