1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

জয়পুরহাটে বিএনপি-জামায়াতসহ ৭ এমপি পদপ্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
জয়পুরহাট নির্বাচন, জয়পুরহাট এমপি প্রার্থী, বিএনপি মনোনয়ন ফরম, জামায়াত মনোনয়ন ফরম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জয়পুরহাট-১, জয়পুরহাট-২

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামীসহ মোট সাতজন প্রার্থী সংসদ সদস্য (এমপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া জেলার চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৫ ডিসেম্বর প্রকাশ করা হবে। বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন।

জয়পুরহাট-১ আসন

জয়পুরহাট-১ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শহরের বুলুপাড়া এলাকার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল এবং সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান।

এই আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা ১৭টি। ভোটকেন্দ্র রয়েছে ১৫১টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯০২টি, যার মধ্যে স্থায়ী ৮৪৭টি ও অস্থায়ী ৫৫টি। বর্তমানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ০৮৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০২ জন এবং হিজড়া ভোটার ৮ জন। তবে ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

জয়পুরহাট-2 আসন

জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলার মাহমুদপুর ইউনিয়নের ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী।

এই আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা ১৫টি। ভোটকেন্দ্র রয়েছে ১০৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬৯৭টি। এর মধ্যে স্থায়ী ৬৫০টি ও অস্থায়ী ৪৭টি। বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং হিজড়া ভোটার ১ জন রয়েছে। তবে এখানেও ভোটার সংখ্যা চূড়ান্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট