1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মোবাইল জব্দ, চোরাকারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মোবাইল জব্দ, চোরাকারবারি আটক

নীলফামারী প্রতিনিধি | নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থানারহাট সীমান্তসংলগ্ন মাজলারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা একটি ভারতীয় গরু ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত মো. আইন উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেস্বর গ্রামের মো. আফসার আলীর ছেলে।

বিজিবি জানায়, জব্দকৃত গরু ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০০ টাকা। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক সেলিম আলদীন বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট