1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

ডালিয়া–পাগলাপীর সড়কে তাণ্ডব: সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
ডালিয়া–পাগলাপীর সড়কে তাণ্ডব: সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

(নীলফামারী) প্রতিনিধি | নিউজ গ্রামবাংলা 

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া–পাগলাপীর সড়কের সুইচগেট এলাকায় গভীর রাতে এক ভয়াবহ ও পরিকল্পিত ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে অন্তত ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাণ্ডব চালিয়ে অর্ধশতাধিক মোবাইল ফোন এবং কয়েক লাখ টাকা লুট করেছে। এ ঘটনায় সোমবার ভোরে অভিযান চালিয়ে নুরল হকের ছেলে আ. মালেক (৩৫)-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

যেভাবে ঘটে ডাকাতি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সুইচগেট এলাকায় ডাকাত দলটি অবস্থান নেয়। তারা সড়কের ওপর বড় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন আটকে দেয়। এরপর ধারালো অস্ত্রের মুখে একের পর এক ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা অন্তত ৫০টি মোবাইল ফোন, নগদ ১০ থেকে ১৫ লাখ টাকা এবং স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। যারা বাধা দেওয়ার চেষ্টা করেছে বা জানালা খুলতে দেরি করেছে, তাদের ওপর চালানো হয় নৃশংস হামলা। এ সময় ডাকাতরা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করে।

ধাওয়া ও অভিযান

রাত আড়াইটার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয় এবং এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির শিকার আহত যাত্রীদের অনেকেই জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগীরা ডিমলা থানা ও র‍্যাব-১৩ (সিপিসি-২) কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোমবার ভোরে উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রাম থেকে আ. মালেককে গ্রেপ্তার করে।

পুলিশের বক্তব্য

ডিমলা থানার এসআই পরিতোষ রায় জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে ডালিয়া–পাগলাপীর সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার এবং দ্রুত সব ডাকাতকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট