1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল গফফার লেবু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই সময় ঢাকের সুর, প্যান্ডেলের রঙিন আলো, নতুন জামা-কাপড় এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দময় আড্ডা চলে, আর পাশাপাশি শুরু হয় একে-অপরকে শুভেচ্ছা জানানো ও ভালোবাসা ভাগাভাগি করার উৎসব। দুর্গাপূজা সমাজে অন্যায়, অশুভ ও অসুরশক্তি দমন করে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেও পালিত হয়।

আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় ও মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালন করে আসছে।

দূর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল গফফার লেবু।

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের মূল বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমানভাবে ভাগাভাগি করে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট