1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে কেক কাটার মাধ্যমে দৈনিক ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় পাঁচবিবি উপজেলা মডেল প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোরের চেতনা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি গোলাম মওলা, ক্রাইম রিপোর্টার আব্দুর রব, জাগরণী টিভি অনলাইন প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক প্রভাতের আলো জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি বদরুদ্দোজা সবুজ, দৈনিক ঘোষণা উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজা, দৈনিক পথে প্রান্তরে জেলা প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক ঘোষণা ক্রাইম রিপোর্টার আবু হানিফ, দৈনিক জনতার খবর উপজেলা প্রতিনিধি সাইদার ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণমাধ্যম সেক্টরে দৈনিক ভোরের চেতনা পত্রিকা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, আগামীতে দেশের সকল স্থানে আরও সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভোরের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট