1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

রাণীনগরে অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
রাণীনগরে অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (দিনগত) রাত ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিম্বা বাজারের একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে বাজারের আব্দুল বারিক টুকুর মুদি দোকান ও মোজাফ্ফর আকন্দের চায়ের দোকান এবং দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মুদি দোকান মালিক আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত আনুমানিক ৩টার দিকে খবর পাই, আমাদের টিনের তৈরি মুদি দোকান ও পাশের মোজাফ্ফরের চায়ের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, পাশের হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা হোটেলের রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট