1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

সানন্দবাড়ী প্রেসক্লাবে ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
সানন্দবাড়ী প্রেসক্লাবে ইউপি সদস্য ও সাংবাদিকদের মতবিনিময় সভা—সমাজ উন্নয়নে সাংবাদিকতার গুরুত্বের ওপর আলোচনা।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকতা, সমাজ উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আক্তার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোস্তাইন বিল্লাহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি যেমন প্রকাশ পায়, তেমনি ইতিবাচক কর্মকাণ্ডও মানুষের সামনে তুলে ধরা হয়। একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিক ও সুশীল সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।

সভায় আরও আলোচনা করা হয় সানন্দবাড়ী ও চরআমখাওয়া ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে। বক্তারা স্থানীয় ঐতিহ্য রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভা সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবে এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট