1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মোহনপুরে ধুরইল ইসলামিয়া বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সম্পন্ন বাঘা থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি শামীম হোসেন

ক্যামেরা ধরার কারণে সাংবাদিককে সন্ত্রাসী বললেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঘাট কার্যক্রম থেকে প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উদ্দেশে ‘সন্ত্রাসী’ মন্তব্য করায় সমালোচনার মুখে ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানকে ঘাট কার্যক্রম থেকে প্রত্যাহার।
পঞ্চগড়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উদ্দেশে ‘সন্ত্রাসী’ মন্তব্য করায় সমালোচনার মুখে ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানকে ঘাট কার্যক্রম থেকে প্রত্যাহার।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :
পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের প্রকাশ্যে “সন্ত্রাসী” বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তাঁকে ঘাট কার্যক্রম থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সাবেত আলী জানান, ঘটনার পরপরই ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানকে আজকের এই ঘাটের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে যায়। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন। এর তিন বছর পূর্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে গেলে এই ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, ওই সময় নদীতে মোটরসাইকেল বহনকারী নৌকা চলাচল করছিল। কিন্তু তারা নিউজ কাভার করতে নৌকায় উঠতে চাইলে ম্যাজিস্ট্রেট বাধা দেন এবং সাংবাদিক পরিচয় শোনার পর ক্ষুব্ধ হয়ে বলেন—“আপনি আল জাজিরার সাংবাদিক হন বা অন্য কেউ হন, যেতে পারবেন না।” এ সময় সাংবাদিকরা ক্যামেরায় ঘটনাটি ধারণ করলে তিনি আরও অশালীন ভাষায় সাংবাদিকদের “সন্ত্রাসী” বলে সম্বোধন করেন। শতাধিক লোকের সামনে এভাবে সাংবাদিকদের অপমানিত করার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। তবে সাংবাদিকরা বিষয়টি অবহিত করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। বরং সাংবাদিকদের উদ্দেশে মন্তব্য করেন, “কি পারেন করেন।”

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান বলেন, “আমরা সংবাদ সংগ্রহ করতে গেলে ম্যাজিস্ট্রেট আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেন, অথচ অন্যরা স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছিল। এমনকি ইউএনও নিজেও মোটরসাইকেল নিয়ে নৌকায় উঠেছেন।”

বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক মোশারফ হোসেন বলেন, “আমাদের সাংবাদিক পরিচয় শুনে ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে বলেন—‘আপনারা তো সন্ত্রাসী।’ একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন বক্তব্য কখনোই কাম্য নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট