1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

দুর্ঘটনায় প্রাণহানির পর ক্ষুব্ধ এলাকাবাসী, জামায়াতের স্বেচ্ছাশ্রমে ডিমলায় জরাজীর্ণ সড়ক সংস্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলায় দুর্ঘটনায় প্রাণহানির পর জামায়াত নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের দৃশ্য।
নীলফামারীর ডিমলায় দুর্ঘটনায় প্রাণহানির পর জামায়াত নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের দৃশ্য।

(নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ডালিয়া–ডিমলা আঞ্চলিক সড়কের ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অংশ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নেতৃত্বে এবং গয়াবাড়ি ইউনিয়ন আমীর মাওলানা রেজাউল করিম মুকুলের সমন্বয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এতে প্রতিদিন দুর্ঘটনায় পড়ছেন অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানচালকসহ সাধারণ যাত্রীরা। সম্প্রতি এই সড়কেই দুর্ঘটনায় প্রাণ হারান খালিশা চাপানি ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও ডিমলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, বারবার দাবি সত্ত্বেও কোনো সরকারি উদ্যোগ না আসায় দুর্ভোগ লাঘবে এবার জামায়াত নেতাকর্মীরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে সংস্কারের কাজ হাতে নিয়েছেন। এতে অন্তত কিছুটা হলেও মানুষের যাতায়াত সহজ হয়েছে।

সংস্কার কার্যক্রমে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি জনকল্যাণমূলক আন্দোলন। দীর্ঘদিন সড়কের বেহাল অবস্থায় মানুষ কষ্ট পাচ্ছিল। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”

এই সড়ক সংস্কারে অংশ নেন জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন ইউনিয়ন আমীর রেজাউল করিম মুকুল, যুব বিভাগের সভাপতি আবু তারেক, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহানসহ স্থানীয় কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট