1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে মরণফাঁদ শতবর্ষী সেতু: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে ওয়াশিংটন; ইসলামাবাদ সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছে সেচ্ছাসেবক দল — ডিমলায় পথসভা ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
ডিমলায় সেচ্ছাসেবক দলের নেতারা পথসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করছেন।
ডিমলায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ চলছে।

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ সেচ্ছাসেবক দল।

বুধবার বিকেলে খালিশাচাপানী ইউনিয়নের বাইশপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও রংপুরের আশা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আফতাবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স।

পথসভায় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে জনগণের পাশে চায় তারা। তিনি নির্বাচিত হলে উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা ফিরিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

সভা শেষে ডালিয়া নতুন বাজার এলাকায় স্থানীয় ভোটারদের হাতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার জনগণের কাছে তুলে ধরা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মঈদুল ইসলাম, সামছুল হক হুদা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আতোয়ার রহমানসহ বিএনপি, সেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট