1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে আরইউজের ৩৮ দফা দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে সাহেব বাজারে আরইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্ল্যাকার্ড হাতে সাংবাদিকদের মানববন্ধন
রাজশাহী সাহেব বাজারে আয়োজিত আরইউজের বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার দাবিতে প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে ৩৮ দফা দাবি উপস্থাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করার আহ্বান জানান। তারা অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা: আবদুল আউয়াল। বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদ সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা এমন একটি সংবাদমাধ্যম চাই যেখানে সাংবাদিকরা কোনো পক্ষের চাপ ছাড়াই সত্য তুলে ধরতে পারবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ অধিকাংশ প্রতিষ্ঠানে নবম ওয়েজ বোর্ড এখনো বাস্তবায়িত হয়নি। তাই সরকারকে দ্রুত ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সাংবাদিক সুরক্ষায় আইনগত ব্যবস্থা নিতে হবে।”

সমাবেশ পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক। এতে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, “দাবি আদায় না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনের পথে যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট