1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

নদী রক্ষায় প্রশাসনের পদক্ষেপ: নাউতারা নদী থেকে বালুবোঝাই ট্রাক্টর জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
নদী রক্ষায় প্রশাসনের পদক্ষেপ: নাউতারা নদী থেকে বালুবোঝাই ট্রাক্টর জব্দ

(নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরে উপজেলার কাকড়া বাজার, নটাবাড়ি ও শালহাটি এলাকায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও আশপাশের কৃষিজমির ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

এ অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। তিনি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় তিনি বলেন,
“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নদী ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে নাউতারা নদী রক্ষায় স্থায়ী সমাধান ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট