1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

“শৃঙ্খলাভঙ্গের দায়ে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বহিষ্কৃত”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে
"শৃঙ্খলাভঙ্গের দায়ে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বহিষ্কৃত"

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার: সংগঠনের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শোকজ নোটিশের জবাব না দেওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীকে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইদ্রিস আলীকে একটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়। নোটিশে তাকে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি।

শোকজ নোটিশের জবাব না দেওয়াকে সংগঠনের প্রতি চরম অবজ্ঞা ও গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করেছে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। পরবর্তীতে কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব জানান, “সংগঠনের শৃঙ্খলা ও সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ কারো নেই। অভিযুক্ত সাধারণ সম্পাদককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তিনি তার কোনো সদুত্তর দেননি। ফলে গঠনতন্ত্র অনুযায়ী আমরা তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “বহিষ্কারের পর থেকে ইদ্রিস আলী প্রেসক্লাবের কোনো পদবি বা পরিচয় ব্যবহার করে কোথাও কোনো কার্যক্রম চালাতে পারবেন না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট