1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

“হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীর হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় ২য় সাময়িক পরীক্ষার ফলাফল-পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মাদ্রাসার চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজন করা হয়।

২৪ নভেম্বর (সোমবার) দুপুরে নন্নী ঢেকরাপাড়ায় অবস্থিত মাদ্রাসার উদ‍্যোগে ফলাফল-পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বাদল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা রাজাবাড়ী জামিয়া আরাবিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আলমগীর হোসাইন।
মহিলা মাদ্রাসাটির পরিচালক মুফতি আবু ইউসুফ-এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া এবং ঝিনাইগাতী উপজেলার জামিয়া খাতামুল আম্বিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ বয়ান ও মুনাজাতও সম্পন্ন হয়।

এসময় মাদ্রাসার ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, আলেম-ওলামা, অভিভাবক এবং এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।


হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে মাদ্রাসার কার্যক্রমের সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট