1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে এসিআই মটরসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ‘সোনালীকা ডে–২০২৫’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
শেরপুরে এসিআই মটরসের আয়োজনে অনুষ্ঠিত উৎসবমুখর সোনালীকা ডে–২০২৫ — ছবি: সংগৃহীত
শেরপুরে এসিআই মটরসের আয়োজনে অনুষ্ঠিত উৎসবমুখর সোনালীকা ডে–২০২৫ — ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি:
আধুনিক কৃষিযন্ত্র সোনালীকা ট্রাক্টরের বিক্রয়কারী প্রতিষ্ঠান এসিআই মটরস-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সোনালীকা ডে–২০২৫’।

৭ অক্টোবর (মঙ্গলবার) দিনব্যাপী এ আয়োজনে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটিতে অবস্থিত জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সোনালীকা ডে, বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা।

দিনব্যাপী এই সার্ভিস ক্যাম্পেইনে সকাল থেকেই ছিল রঙিন ও প্রাণবন্ত আয়োজন। সেখানে ছিল—

  • সোনালীকা ট্রাক্টর ফ্রি সার্ভিস,

  • প্রোডাক্ট ডিসপ্লে ও গ্রাহক আপ্যায়ন,

  • ফ্রি স্বাস্থ্য পরীক্ষা,

  • গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিজয়ী কৃষক, ট্রাক্টর মালিক ও চালকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্-এর এজিএম বিধান চন্দ্র দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার প্রতিনিধি, ট্রাক্টর মালিক, চালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সার্ভিস ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকেরা ট্রাক্টর ব্যবহারের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। তাদের মতামতের ভিত্তিতেই এসিআই মটরস ভবিষ্যতে আরও উন্নত ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করবে।

আয়োজকরা আরও জানান, আসন্ন কৃষি মৌসুমের জন্য কৃষকদের ট্রাক্টর প্রস্তুত ও সচল রাখা এবং গ্রাহক সন্তুষ্টি অর্জনই এ সার্ভিস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট