1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনার আহ্বান জানাচ্ছেন।
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

শনিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতার জন্য শুধু বিএনপি পরিবার নয়, দেশপ্রেমে বিশ্বাসী সব মানুষ—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীর কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”

রিটন আরও বলেন, “একজন জননেত্রী হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

তিনি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিও জানান। রিটন বলেন, “তাঁর চিকিৎসা যেন আরও উন্নতভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন—এই কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, তাঁর ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট