1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালী জেলায় নবাগত পুলিশ সুপার টি. এম মোশাররফ হোসেন দায়িত্বভার গ্রহণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
নোয়াখালীর নবনিযুক্ত পুলিশ সুপার টি. এম মোশাররফ হোসেন ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন এবং দায়িত্বভার গ্রহণ করছেন।
নোয়াখালীর নতুন পুলিশ সুপার টি. এম মোশাররফ হোসেন দায়িত্বভার গ্রহণকালে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নোয়াখালীর নবনিযুক্ত পুলিশ সুপার জনাব টি. এম মোশাররফ হোসেন দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার সকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার বিকেলে নোয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সবার সহযোগিতায় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, টি. এম মোশাররফ হোসেন ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা, সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট