1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নোয়াখালীতে আনসার-ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
নোয়াখালীর আনসার-ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেনকে র‍্যাব গ্রেপ্তার করে দুদকের কাছে হস্তান্তর করছে।
নোয়াখালীতে আনসার-ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেনকে কোটি টাকার আত্মসাতের অভিযোগে র‍্যাব গ্রেপ্তার করেছে।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে থাকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেনবাগ ও দত্তেরহাট শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় র‍্যাবের কাছ থেকে তাকে দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত টিমের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সূত্রে জানা যায়, ঋণগ্রহীতাদের অধিকাংশের বাস্তবে অস্তিত্ব নেই। ভুয়া এনআইডি, মোবাইল নম্বর এবং সদস্যদের অজ্ঞাতসারে তাদের নামে ঋণ তুলে দুটি শাখা থেকে ১০ কোটির বেশি টাকা আত্মসাৎ করেন আলমগীর হোসেন।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের ২০ অক্টোবরের অভিযানে রেকর্ডপত্র যাচাই করে বিপুল অনিয়ম, জালিয়াতি ও অর্থ আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও একই তথ্য উঠে আসে। এ ঘটনায় নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদকের পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়।

চলতি বছরের অক্টোবর মাসে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক আলাদা দুটি মামলা দায়ের করেছিল। এসব মামলার ভিত্তিতে র‍্যাব-১১ চট্টগ্রাম থেকে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।

দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, “দুটি শাখা থেকে ৯ কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। র‍্যাবের সহায়তায় গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, “বিভিন্ন সদস্যদের নামে ঋণ দেখিয়ে আলমগীর হোসেন অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি দুদক ও ব্যাংকের তদন্তে প্রমাণিত।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট