1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

মধুপুরে দুই দিনব্যাপী দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
মধুপুরের আজগড়া গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী খামারিরা

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার সীমান্তবর্তী ধনবাড়ী উপজেলার ভাইঘাট ব্র্যাক শাখার অন্তর্ভুক্ত আজগড়া গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে দুই দিনব্যাপী “দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন এবং গবাদি প্রাণীর সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শুরু হওয়া এ কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৩ রিজিয়নের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত কুমার দে।

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তানিয়া নাসরিন, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, সেন্ট্রাল-১ (কৃষি ও বীমা ইউনিট)। তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের চলমান বিভিন্ন প্রডাক্ট যেমন—শস্য নিরাপত্তা বীমা, গবাদিপ্রাণী সুরক্ষা বীমা, একুয়াকালচার বীমা ও আসন্ন কৃষিজ পণ্য ও সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, মো. বাকিউর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট, টাঙ্গাইল-৩) মাঠ পর্যায়ের খামারিদের জন্য কার্যকর নির্দেশনা দেন।

ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল গবাদি প্রাণীর পরিচর্যা, স্বাস্থ্য ও রোগব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তিনি এনথ্রাক্স, এলএসডি ও এফএমডি রোগ প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন এবং খামারিদের পাশে থাকার আশ্বাস দেন।

দুগ্ধজাত পণ্য যেমন—দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি তৈরির উপর ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালনা করেন দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক শাহাবুদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সরকার হাসানুওয়াইজ, এলাকা ব্যবস্থাপক শামসুল হুদা, ও শাখা ব্যবস্থাপক দিলীপ কুমার।

খামারিরা জানান, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এটি তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তারা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এমন সময়োপযোগী উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট