1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহীতে গৃহবধূর বাড়ি থেকে ২,৫৪৬ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
ডিএনসি রাজশাহী চন্দ্রিমা থানায় অভিযান চালিয়ে গৃহবধূর বাড়ি থেকে ২,৫৪৬ পিস ইয়াবা ও ৮৬,৮০০ টাকা উদ্ধার করেছে। আসামি পালিয়ে গেছে।
রাজশাহীতে গৃহবধূর বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার অভিযান

আবুল হাশেম, রাজশাহী:
রাজশাহীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস (ডিএনসি) ২,৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮৬,৮০০ টাকা উদ্ধার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মুশরইল জলিলের মোড়ের বাসিন্দা মোসাঃ আলো (৪৪) এর নিজ দখলীয় একতলা পাকা বাড়ির রান্নাঘর ও শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা ১০টি নীল জিপার প্যাকেটে ২,০০০ পিস এবং একটি সাদা কাপড়ের ব্যাগে রাখা ৩টি জিপার প্যাকেটে ৫৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২৫৪.৬ গ্রাম। অভিযানে একই শপিং ব্যাগ থেকে ৮৬,৮০০ টাকা নগদও জব্দ করা হয়েছে। নগদ টাকায় ছিল:

  • ১,০০০ টাকার ২৩টি

  • ৫০০ টাকার ৬৬টি

  • ২০০ টাকার ৪০টি

  • ১০০ টাকার ২০০টি

  • ৫০ টাকার ২০টি

  • ২০ টাকার ৮৪টি

  • ১০ টাকার ১২টি

ডিএনসির রাজশাহী পরিদর্শক রায়হান আহমেদ খান বলেন, “অভিযানকালে মোসাঃ আলো পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। মাদকচক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণি ১০(খ) ও ২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট