1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

নালিতাবাড়ী কৃষি অফিসে কলম বিরতি কর্মসূচি পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী কৃষি অফিসে কলম বিরতি কর্মসূচি পালিত

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের মতো নালিতাবাড়ীতেও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই কলম বিরতি কর্মসূচি পালিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ সময় বক্তারা নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

উল্লেখ্য, গত বুধবার নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকেও নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট