1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ শেরপুর জেলা রোভারের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতি মৃত্যুর সাথে লড়ছেন ঢামেকে অভিনব কৌশলে টিনে মুড়িয়ে বালু পাচার: ঝিনাইগাতীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি

উত্তরায় ডিজিটাল সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধিতে এমটিআই-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
উত্তরায় এমটিআই-এর ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থী ও প্রশিক্ষকরা কার্যক্রমে অংশ নিচ্ছেন
উত্তরায় মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত “ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং” কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে–কলমে প্রশিক্ষণ নিচ্ছেন।

গাজীপুর প্রতিনিধি: আশিকুর রহমান

রাজধানীর উত্তরা এলাকায় “ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A–Z” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তরার ভূতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

প্রধান অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব, এসি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী তরুণদের ডিজিটাল সাংবাদিকতা দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা সময়ের দাবি। তরুণরা এগুলো আয়ত্ত করলে দেশের মিডিয়া খাত আরও এগিয়ে যাবে।”

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতিশ দীপঙ্কর এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ ও কেয়া বোস।

প্রশিক্ষণকালীন ভিডিও রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরিটেলিং, ভয়েস প্র্যাকটিস, শর্ট ভিডিও এডিটিং ও ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনার উপর হাতে–কলমে শিক্ষা দেওয়া হয়।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, “সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন।”

কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট